শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান!

প্রতিবেদক Feroz Talukderপ্রকাশ: ১০/৯/২০২৬, ৯:৩৭:৩৯ PM১ মিনিট পাঠ
Aa

ডেস্ক রি‌পোর্ট: মক্কা প্রতিরক্ষা চুক্তিতে (যা ‘ইসলামি নেটো’ নামেও পরিচিত) আপাতত যুক্ত করা হচ্ছে না বাংলাদেশকে। বৃহস্পতিবার এমনটাই বুঝিয়ে দিতে চাইল পাকিস্তান। ইসলামাবাদের বক্তব্য, ত্রিদেশীয় ওই সামরিক জোট এখনই সম্প্রসারণের কোনও পরিকল্পনা নেই। যদিও সরাসরি বাংলাদেশের নামোল্লেখ করেনি তারা। তবে সাম্প্রতিক সময়ে এই সামরিক জোটে যুক্ত হওয়ার জন্য বার বার আগ্রহ দেখিয়েছে ঢাকা।

গত মাসে সৌদি আরবের মক্কায় এই ত্রিদেশীয় চুক্তি স্বাক্ষরিত হয়। পাকিস্তান, সৌদি ছাড়াও এই জোটে রয়েছে তুরস্ক। চুক্তির মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে তিন দেশ একে অন্যের পাশে থাকার ঘোষণা করেছে। এই সামরিক জোটে যুক্ত হতে চাইছে বাংলাদেশও। সম্প্রতি বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, এ বিষয়ে সৌদি এবং তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে তাঁদের। দু’দেশই বাংলাদেশকে ওই চুক্তিতে যুক্ত করার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে দাবি করেন তিনি। ----- আনন্দবাজার প‌ত্রিকা

এ অবস্থায় ইসলামাবাদের বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। বৃহস্পতিবার পাক বিদেশ মন্ত্রক জানাল, তিন দেশের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তি ‘আত্মরক্ষামূলক’ একটি জোট। এই মুহূর্তে জোট সম্প্রসারণের কোনও পরিকল্পনা নেই বলেই জানান পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র। সম্প্রতি সৌদির একাধিক শহরে হামলা চালিয়েছে ইমেয়েনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠী। সে প্রসঙ্গে এক প্রশ্নের উত্তর দেওয়ার সময়ে ইসলামাবাদের মুখপাত্র উড়িয়ে দেন জোট সম্প্রসারণের সম্ভাবনার কথা।

সৌদিতে হুথি হামলা প্রসঙ্গে পাকিস্তানের বক্তব্য, জোটের সামরিক পদক্ষেপের বিষয়ে কোনও আলোচনা হচ্ছে না। সময় এলে চুক্তি অনুযায়ী পদক্ষেপ করা হবে বলে জানাচ্ছে তারা।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই