শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
জাতীয়

আগামী মাসেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত

প্রতিবেদক Feroz Talukderপ্রকাশ: ১৬/৯/২০২৬, ৯:২৫:৩৮ PM১ মিনিট পাঠ
Aa

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার খোজিন। বুধবার (১৬ সেপ্টেম্বর) গুলশান কার্যালয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য নিশ্চিত করেন। এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

সৌজন্য সাক্ষাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। রাশিয়ান রাষ্ট্রদূত জানান, রূপপুর প্রকল্পের কারিগরি ইস্যুগুলো দ্রুত সমাধানের লক্ষ্য নিয়ে বর্তমানে প্রায় চার হাজার রাশিয়ান বিশেষজ্ঞ ও প্রকৌশলী নিরলসভাবে দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই