শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক

আমেরিকানদের ৫০০০ ডলার করে দেওয়ার ট্রাম্পের প্রতিশ্রুতি কি আতঙ্কের লক্ষণ!

প্রতিবেদক Feroz Talukderপ্রকাশ: ১১/৯/২০২৬, ৮:৫৪:৪৩ AM১ মিনিট পাঠ
Aa

ট্রাম্প প্রচলিত রাজনৈতিক প্রচারণার নিয়মকানুন মেনে চলতে পছন্দ করেন না। কিন্তু মধ্যবর্তী নির্বাচনে জয়ী হলে প্রত্যেক নাগরিককে পাঁচ হাজার ডলার দেওয়ার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, সেটিকে বেশ অদ্ভুত হিসেবেই দেখা হচ্ছে। বুধবার মিডটার্ম রিপাবলিকান কনভেনশনের উদ্বোধনী রাতে তার মূল বক্তব্যে এটি প্রধান শিরোনাম ছিল না।

কিন্তু নিজের দীর্ঘ ভাষণের প্রায় এক ঘণ্টা পর তিনি এমন এক সময়ে বিষয়টি তোলেন, যখন শ্রোতাদের মনোযোগ কিছুটা কমতে শুরু করেছিল। যদিও এক ট্রিলিয়ন ডলারের বেশি অর্থের এই প্রতিশ্রুতি কীভাবে বাস্তবায়ন করা হবে বা অর্থ কীভাবে বিতরণ করা হবে, সে বিষয়ে কোনো বিস্তারিত বিবরণ তিনি দেননি। ---- বি‌বি‌সি বাংলা

এবিষয়ে আরও তথ্য চাওয়া হলে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, "এই ঘোষণাটি আবারও প্রমাণ করে যে প্রেসিডেন্ট ট্রাম্প এমন কাজ করেন যা তথাকথিত 'বিশেষজ্ঞরা' অসম্ভব বলে মনে করেন। তিনি আমেরিকান জনগণের জন্য তা বাস্তবায়ন করেন। তবে এটি কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট বিবরণ দেওয়া হয়নি।

টেক্সাসের ডালাসে রিপাবলিকান কনভেনশন অ্যারেনায় উপস্থিত সমর্থকদের কাছ থেকে এই ঘোষণার সময় তুমুল করতালির মাধ্যমে স্বাগত জানানো হয়। কিন্তু নভেম্বরের নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে থাকা রিপাবলিকানরা- যাদের স্বাধীন ভোটারসহ সংশয়ে থাকা ভোটারদের মনও জয় করতে হবে- তাদের বেশিরভাগই এই অনুষ্ঠান থেকে দূরে ছিলেন।


সম্পর্কিত সংবাদ

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই