শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
খেলা

ঘরোয়াতে ক্রিকেটারদের ম্যাচ ফি দ্বিগুণ

প্রতিবেদক Feroz Talukderপ্রকাশ: ৩/৯/২০২৬, ১০:৪৬:২০ PM২ মিনিট পাঠ
Aa

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল ওয়ার্কিং কমিটির সভা শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল এই ঘোষণা দেন। জাতীয় ক্রিকেট লীগে ক্রিকেটারদের সুরক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচের ফি ৭০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। লিস্ট ‘এ’ ক্রিকেটে ম্যাচ ফি ৫০,০০০ টাকার বদলে ১,০০,০০০ টাকা এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০,০০০ টাকার বদলে ৮০,০০০ টাকা পাবেন ক্রিকেটাররা। নারী ক্রিকেটারদের তিন দিনের ম্যাচের ফি ২০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪০,০০০ টাকা করা হয়েছে। একদিনের ম্যাচে নারী ক্রিকেটারদের ফি ১৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা এবং টি-টোয়েন্টিতে ১০,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা করা হয়েছে। বিসিবি সভাপতি তামিম বলেন, ‘৭০,০০০ থেকে এখন থেকে ফার্স্ট ক্লাস ম্যাচে যেকোনো প্লেয়ার যখন খেলবে ১.৫ লাখ টাকা করে পাবে। ওয়ানডে ক্রিকেটে ৫০,০০০ টাকা ছিল ওটা ১ লাখ টাকা করে পাবে। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০,০০০ টাকা করে ছিল ওটা ৮০,০০০ টাকা করে পাবে। এই সিদ্ধান্তের ফলে ক্রিকেটাররা মৌসুমে ৩৫ থেকে ৪০ লাখ টাকা আয় করতে পারবেন। মাসে প্রায় তিন লাখ টাকার মতো আয় করবে ক্রিকেটাররা। এতে করে ক্রিকেটারদের সংসার চলাতে কোনো ধরনের সমস্য হওয়ার কথা নয়।’

বিপিএল স্থগিত ও ফ্র্যাঞ্চাইজি ফ্রেমওয়ার্ক
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) স্থগিতের প্রেক্ষাপট ব্যাখ্যা করেছে বিসিবি। টুর্নামেন্ট বাতিলের বিষয়ে তামিম বলেন, ‘বিপিএল বন্ধ, বিপিএল বাদ না, বিপিএল আসলে স্থগিত করা হয়েছে।’ দুই থেকে তিন বছরে ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি ছাড়া মাঠে নামা এবং হোটেল বিল বাকি রাখার নজির ছিল। খেলোয়াড় ও পরিবহনের পাওনা পরিশোধ না করায় জটিলতা তৈরি হয়েছিল। এই অনিয়মের পুনরাবৃত্তি ঠেকাতে সময় নিয়েছে বোর্ড। বিপিএলের পরিস্থিতি নিয়ে তামিম বলেন, ‘কন্ট্রাক্ট সাইন না করে টিমগুলা খেলে ফেলা, প্লেয়ার পেমেন্ট না দেওয়া, ট্রান্সপোর্ট পেমেন্ট না দেওয়া, হোটেল পেমেন্ট না দেওয়া।’ প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করতে রাজস্ব মডেল ও ফ্রেমওয়ার্ক তৈরির কাজ শুরু হয়েছে। ক্রিকেটারদের সুরক্ষায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাথে বৈঠক করেছে বোর্ড। ক্রিকেটারদের স্বার্থ নিশ্চিতের পাশাপাশি আম্পায়ার, স্কোরার, ট্রেইনার ও ফিজিওদের বেতন পর্যালোচনার উদ্যোগ নেয়া হয়েছে। দ্রুত সবার জন্য বেতন কাঠামো নির্ধারণ করবে রিভিউ কমিটি। বোর্ডের ভূমিকা নিয়ে তামিম বলেন, ‘আ

সম্পর্কিত সংবাদ

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই