যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরান নতুন অস্ত্রে হামলার জবাব দেবে, যা দেখে পুরো বিশ্ব চমকে যাবে
মজুত রাখা বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে এবং ভূগর্ভস্থ স্থাপনায় কাজ চালিয়ে ইরান নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এর ফলে তেহরানের সক্ষমতা ধংস হয়েছে বলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে দাবি তুলে ধরেছিল, তা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত তেহরানে কুচকাওয়াজ অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়ফাইল ছবি
যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা চালালে নতুন অস্ত্র ব্যবহার করে পাল্টা জবাব দেবে তেহরান। যা দেখে পুরো বিশ্ব চমকে যাবে। পাশাপাশি নতুন নতুন স্থাপনাকে নিশানা করা হবে। ইরানের ইসলামি রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) আজ সোমবার এই হুঁশিয়ারি দিয়েছে।
প্রায় সাত মাস ধরে চলমান যুদ্ধের পর তেহরান ও ওয়াশিংটন এখনো এক অচলাবস্থায় আটকে রয়েছে; যদিও কোনো পক্ষই আবার পূর্ণমাত্রার যুদ্ধে নামতে ইচ্ছুক বলে মনে হচ্ছে না বলে ধারণা কোনো কোনো বিশ্লেষকের।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি আজ এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে আমাদের প্রতিরক্ষা ও পাল্টা আক্রমণে নিশ্চিতভাবেই বড় ধরনের পরিবর্তন আনা হবে।’
সম্পর্কিত সংবাদ
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই